আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও বিতর্ক থামেনি। তাঁর চিকিৎসায় অবহেলার অভিযোগে আর্জেন্টিনার বুয়েনস এইরেসের আদালতে বিচারকাজ চলছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, বিতর্কের কারণে বিচারক হুলিয়েতা মাকিনটাচ এই বিচারকাজ থেকে সরে দাঁড়িয়েছেন।
২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বুয়েনস এইরেসে একটি ভাড়া করা বাড়িতে তাঁর চিকিৎসা চলছিল। তাঁর সাত চিকিৎসাকর্মীর বিরুদ্ধে চিকিৎসায় চরম অবহেলার অভিযোগ ওঠে। দীর্ঘ বিচারকাজের এক পর্যায়ে গতকাল ৪৭ বছর বয়সী মাকিনটাচের বিরুদ্ধে নিরপেক্ষতা ধরে রাখতে না পারার অভিযোগ ওঠে। পাশাপাশি ‘ডিভাইন জাস্টিস’ নামে এক মিনি সিরিজে নিজের ভূমিকার জন্য ঘুষ দেওয়ার অভিযোগও ওঠে!
জানা গেছে, বিচারক মাকিনটাচ নাকি একটা মিনি সিরিজ বানানোর জন্য কয়েক মাসব্যাপী ম্যারাডোনার মৃত্যুরহস্য নিয়ে চলমান বিচারকাজ ক্যামেরায় ধারণ করিয়েছেন! এই ঘটনা ফাঁস হওয়ার পর বিতর্ক শুরু হয়। আদালতে সিরিজটির একটি ট্রেলার দেখানো হয়, যেখানে দেখা যায়, হাই হিল জুতা পরে বিচারালয়ের করিডরে ঘুরে বেড়াচ্ছেন মাকিনটাচ, আর ফুটবল কিংবদন্তির মৃত্যুর বিষাদময় বিবরণ একে একে উঠে আসছে পর্দায়।
ট্রেলারে দেখা যায়, বিচারক মাকিনটাচ ম্যারাডোনার জীবনের দুঃখজনক ঘটনা এবং তাঁর মৃত্যু সম্পর্কিত ঘটনাগুলো পুনঃনির্মাণ করেছেন। এরপর আদালতের নিয়ম লঙ্ঘন করে আদালত কক্ষের ভেতরে মিনি সিরিজের ফুটেজ রেকর্ড করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব নিয়ে গতকাল আদালতে তুলকালাম হয়েছিল। এসময় আদালতে উপস্থিত ছিলেন ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনা ম্যারাডোনা, ম্যারাডোনার সাবেক প্রেমিকা ভেরোনিকা ওজেদা প্রমুখ।
দ্বিতীয় দিনের নায়ক ব্যাটে-বলে টেলএন্ডাররা
ওয়ার্ল্ড বোলিং লিগে যুক্ত হলেন বিরাট কোহলি
শমিত সোমকে নিয়ে প্রত্যাশায় লাগাম দেওয়ার আহবান কাবরেরার