বগুড়ার শেরপুরে ৪টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি আলী হাসান ওরফে রকিবুল হাসানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে ১ জুন রাতে শেরপুর থানার এসআই সারাফাত জামানের নেতৃত্বে একদল পুলিশ দিনাজপুর জেলার বিরল উপজেলার চকধোবা গ্রামের আরিফুল মেম্বারের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আলী হাসান শেরপুর উপজেলার পাকুরিয়া পাড়া গ্রামের মনসুর আলীর পুত্র। তিনি ৪টি প্রতারণা মামলায় ১ বছর করে সাজাপ্রাপ্ত আসামি।
এসআই সারাফাত জামান জানান, ঢাকার উত্তরায় অবস্থিত বায়ার সাইন্স লিমিটেডের সাথে বীজ ও কীটনাশকের ব্যবসা ছিল হাসানের। ঐ কোম্পানি তার কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করে মামলা করেন। সে মামলায় তার ১ বছরের সাজা হয়। সাজা এড়াতে তিনি দিনাজপুরে পালিয়ে ছিলেন। এছাড়া তার বিরদ্ধে আরো তিনটি মামলায় ১ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।