হাজীদের দোয়া, ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে উজবেকিস্তান

‎আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ১ পয়েন্ট পেলেই ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা নিশ্চিত হতো উজবেকিস্তানের। আর ঠিক সেটাই করলেন "হোয়াইট উলভস"রা—০-০ গোলে ড্র করে ইতিহাস গড়ে ফেলল মধ্য এশিয়ার এই দেশ।

‎ম্যাচের আগে জাতীয় দলের জন্য সারা দেশ জুড়ে ছিল দোয়া ও প্রার্থনার ঢল। সৌদি আরবে হজ পালনে গিয়ে আরাফাত ময়দানে অবস্থানরত হাজারো উজবেক হাজি জয়ের জন্য বিশেষ প্রার্থনা করেছেন।

‎হাজীদের একজন বলেন—
‎“এটা শুধুমাত্র একটি খেলা নয়, এটা আমাদের মাতৃভূমির সম্মান, জাতীয় গর্বের বিষয়। আল্লাহ যেন আমাদের খেলোয়াড়দের শক্তি দেন, বিজয় দেন এবং বিশ্বে আমাদের দেশের নাম ছড়িয়ে পড়ে।”

‎এই দোয়া যেন কাজে দিয়েছে। তাশখন্দ সময় অনুযায়ী রাত ৯টায় শুরু হওয়া ম্যাচে অধিনায়ক তিমুর কাপাদজের দল দেখিয়েছে আত্মবিশ্বাস ও একাগ্রতা। গোলশূণ্য ড্র করে

চার পয়েন্টে এগিয়ে থেকে উজবেকিস্তান দ্বিতীয় স্থান নিশ্চিত করল এবং প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে অংশগ্রহণের সুযোগ পেল।

‎এর আগে এশিয়া থেকে জাপান ও ইরান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ড আগেই তাদের টিকিট নিশ্চিত করেছে। এবার ইতিহাসের পাতায় যোগ হল উজবেকিস্তানের নামও।