চট্টগ্রামের তামাকুমন্ডি লেইনে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইনের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) বিকেল ৩টা ১৩ মিনিটের দিকে এমকে সুপার মার্কেটের একটি দোকানে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কেজন অপারেটর বলেন, বিকেল ৩টা ১৩ মিনিটের দিকে আমরা আগুন লাগার সংবাদ পেয়েছি। 

ঘটনাস্থলে নন্দনকানন ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি নির্বাপণের পরে তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি।