মহাভারতই কি আমিরের শেষ ছবি

একটি পডকাস্ট শোয়ে এসে নিজের ড্রিম প্রজেক্ট মহাভারত সম্পর্কে কিছু কথা ভাগ করে নিয়েছেন মেগাস্টার আমির খান। তবে এখনই অভিনয় থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন না তিনি। জানিয়েছেন, তার কথার ভুল মানে করা হয়েছে। বর্তমানে নতুন ছবি ‘সিতারে জমিন পার’-এর প্রচার নিয়ে ব্যস্ত আমির।

শোনা গিয়েছিল ড্রিম প্রজেক্ট ‘মহাভারত’ তৈরি করার পর অভিনয় জগৎ থেকে অবসর নেবেন আমির। এ বিষয়ে মিস্টার পারফেকশনিস্ট বলেছেন, ‘মহাভারত আমার শেষ ছবি নয়। এবার সমস্যা এখানেই, যাই বলি না কেন, মানুষ ভুল বোঝেন। কথার ভুল ব্যাখ্যা করেন। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি কোনো ছবি তৈরি করে অবসর নিতে চাই, সেটা কোন ছবি? এই যদি শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তর শুনে সবাই ধরেই নিলেন আমার শেষ ছবি মহাভারত।’ ২০ জুন ‘সিতারে জমিন পর’ মুক্তি পাওয়ার পর মহাভারতের কাজ শুরু করবেন আমির। তিনি বলেন, ‘এটি আমার স্বপ্নের প্রজেক্ট হতে চলেছে। মহাভারত তৈরি করলে মনে হবে, জীবনে আর কোনো কিছু করা বাকি নেই। ব্রহ্মাণ্ড জুড়ে যাবে এই ছবির সঙ্গে।’