কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে সোহান শেখ নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহানকান্দি আমবাড়ি গ্রামের হামিম শেখের ছেলে।

জানা গেছে, সকাল ১১টার দিকে পরিবারের লোকজন সোহানকে না পেয়ে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত বলে ঘোষণ করেন।

কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, ঘটনাটি শুনেছি। ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গিয়েছে।