ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
রবিবার (১৫ জুন) বেলা ১২ টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশুই ডাক্তার বাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব আহমেদ জানান, বেলা ১২টার দিকে উপজেলার শশুই এলাকায় সিলেট গামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিকের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ড্রাইভার ঘটনাস্থলে নিহত হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি চলছে এবং ঘাতক ট্রাকটি আটক করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।