প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফররত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-সভাপতি ও বিজয়নগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার কতৃক প্রধানমন্ত্রীকে অকট্টভাষায় গালমন্দের প্রতিবাদে বিজয়নগরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিজয়নগর মডেল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মানববন্ধনে ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা শাহীন আলমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াস উদ্দিন মুন্সি।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ এনাম খাঁ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শফিক রাযহান শ্রাবণ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নুরুল হক নিয়াজ, উপজেলার বিএনপির সদস্য আবুল কাশেম, আলমগীর মুন্সি, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি আহার মিয়া, ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি নুর মোহাম্মদ আরাফাত, হরষপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সালাহউদ্দিন, বিএনপি নেতা জাহাঙ্গীর মিয়া, ব্রাজিল প্রবাসী খাইরুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসের মাটিতে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে অকট্টভাষায় গালমন্দ করে বিজয়নগরবাসীকে কলংকিত করেছে নিষিদ্ধ সংগঠনের নেতা বাবুল আক্তার। আমরা তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। এদিকে দেশের মাটিতে অবস্থান করে তার ভাই ইছাপুরা ইউপির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক আহবায়ক জিয়াউল হক বকুল বিভিন্ন ভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়ঁতারা চালাচ্ছে। তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে মানববন্ধনে অংশ নেয়া বিএনপির নেতাকর্মীরা। এসময় বাবুল আক্তারকে উপজেলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।