গাজীপুরে বিএনপির ৮ ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন

গাজীপুর জেলা বিএনপির আটটি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের ফেসবুক আইডি থেকে এ তথ্য জানানো হয়।

শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে. আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির ম-ল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে হুমায়ন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে শাহ রিয়াজুল হান্নান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজীজুর রহমান পেরা, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার, সদস্য সচিব মহসিন উজ্জামান, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে মাস্টার হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আবু তাহের মুসুল্লী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে হোসেন আরমান, সদস্য সচিব হিসেবে ইব্রাহীম প্রধানকে মনোনীত করা হয়েছে। প্রতিটি আহ্বায়ক কমিটি ৪১ সদস্যের করা হয়েছে।