রাজশাহীর যুবলীগ নেতা দর্শনা ইমিগ্রেশনে গ্রেপ্তার

ভারতে যাওয়ার চেষ্টাকালে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে রাজশাহীর তানোর থানায় দুটি মামলার পলাতক আসামি এবং তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম (৫৭) গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ কর্মকর্তা তারেক আহমেদ জানান, জুবায়ের গতকাল সকালে পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশের জন্য ইমিগ্রেশনে আসেন। সার্ভারে তথ্য যাচাই করার সময় দেখা যায়, তার বিরুদ্ধে রাজশাহীর তানোর থানায় চাঁদাবাজি, হত্যা চেষ্টা, মারধরের মামলা রয়েছে। এরপরই তাকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের ইসলাম রাজশাহী তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তা।