জুলাই-আগস্টের গ্রাফিতি ধুয়ে-মুছে পরিষ্কার করল ছাত্রদল

গাজীপুরের শ্রীপুরে জুলাই-আগস্টের আন্দোলনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর লাগানো সব ধরনের পোস্টার সরিয়ে ধুয়েমুছে পরিষ্কার করেছেন পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। বিভিন্ন সময় যে যার মতো গ্রাফিতির ওপর এসব পোস্টার লাগিয়ে ঢেকে ফেলে। এ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

গতকাল শ্রীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকনের নেতৃত্বে দুপুর পর্যন্ত  নেতাকর্মীরা মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে বিভিন্ন পিলারে ও আশপাশের দেয়াল ও পুলিশ বক্সের দেয়ালে আঁকা গ্রাফিতিগুলো পরিষ্কার করে উন্মুক্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বালতি ভর্তি পানি নিয়ে প্রথমে দেয়ালে সাঁটানো পোস্টারে ছিটিয়ে দেয়। পরে পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে বিভিন্ন চিত্রকর্মগুলো।

মামুন আকন বলেন, ‘জুলাই-আগস্টের গ্রাফিতি একটি ঐতিহাসিক স্মৃতিচিহ্ন। তা সংরক্ষণ ও পরিষ্কার পরিছন্ন রাখা আমাদের দায়িত্ব।’ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল হক মোড়ল রিফাত বলেন, মানবিক ও সামাজিক সব ভালো কাজে ছাত্রদল সবার আগে থাকে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে। গ্রাফিতি পরিচ্ছন্ন কাজে ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রানা, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি তুহিন আহমেদ সজল সরকার, ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, ভাংনাহাটি কামিল মাদ্রাসা ছাত্রদলের সহসভাপতি রিয়াদ মাহমুদ ইসলাম প্রমুখ অংশ নেন।