ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিল ছাত্র-জনতা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাঙ্গামাটি জেলা কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন কায়সারকে পিটিয়ে পুলিশে দিয়েছে উত্তেজিত ছাত্র-জনতা। গতকাল শুক্রবার দুপুরে শহরের বনরূপায় এ ঘটনা ঘটে। এদিন দুপুরে জুমার নামাজের পর একটি প্রাইভেট কারে করে চট্টগ্রাম যাওয়ায় সময় কায়সারকে আটকে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছাত্রশিবির ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। তারা কায়সারকে ব্যাপক মারধর করে তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে ৫ আগস্টের পর শিক্ষার্থীদের ওপর হামলায় করা একটি মামলায় আটক হন কায়সার। কিন্তু কিছুদিন কারাগারে থাকার পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক ছিলেন তিনি।

পিটুনির শিকার ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন কায়সার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার সুজনের ঘনিষ্ঠ সহচর হিসেবে দাপিয়ে বেড়াতেন রাঙ্গামাটি শহরে।