একদিনে করোনায় ২ জনের মৃত্যু

দেশে একদিনে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে চার জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ।

এ বছর এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১১ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৩৯৭ জন।