ঢাকা কলেজের এইচএসসি-৯৬ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঈদ পুনর্মিলনী-২০২৫ উপলক্ষে মিলনমেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। রাজধানীর কারওয়ান বাজারের স্টুডিও-২৩ হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।
অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের নতুন নেতৃত্ব গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কামাল হোসেন তালুকদার (জীবন) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ ফজলে রাব্বি।
কামাল হোসেন তালুকদার বর্তমানে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।শাহ ফজলে রাব্বি একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং সমাজসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন।