করোনায় একদিনে ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন আরও ৩৬ জন। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রিপরীতে ৩৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমেধ্য পাঁচ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।  এ ছাড়া করোনা শুরুর পর থেকে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। এরমধ্যে ২৯ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে।