ফেরদৌস স্ট্যান্ডার্ড ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির পরিচালক ফেরদৌস আলী খান সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪১১তম সভায় ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফেরদৌস খান দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম সিদ্দিক আলী খান দিনাজপুরের একজন প্রখ্যাত ব্যবসায়ী ছিলেন।

বাংলাদেশে টেইলারিং শিল্পের পথিকৃৎ ফেরদৌস খান দেশের স্বনামধন্য টেইলারিং শপ ‘ফেরদৌস টেইলার্স অ্যান্ড ফেব্রিকস’-এর স্বত্বাধিকারী। তার হাত ধরে ১৯৮০ সালে প্রতিষ্ঠিত টেইলারিং শপ ‘ফেরদৌস টেইলার্স অ্যান্ড ফেব্রিকস’ দেশের প্রধান প্রধান শহরে অবস্থিত একাধিক শাখা-সংবলিত একটি অন্যতম ব্র্যান্ড। তিনি গ্রাহকদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে একটি বিশ্বমানের কেন্দ্রীয় কারখানা পরিচালনা করে খ্যাতি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি