এএফসি ফুটসাল এশিয়ান কাপ ২০২৬ এর বাছাইপর্বে ইরান, আমিরাত ও মালয়েশিয়ার সঙ্গে ‘জি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এর মধ্যে ইরান সবশেষ আসরসহ রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন। বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে।
আজ দুপুরে কুয়ালালামপুরের এএফসি হাউজে বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়। বাছাইপর্বে অংশ নিচ্ছে মোট ৩১টি দেশ। তাদের ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামী বছরের ১৪ থেকে ৩১ মে হতে যাওয়া ১৮তম আসরটিতে স্বাগতিক হিসেবে খেলার যোগ্যতা অর্জন করে রেখেছে ইন্দোনেশিয়া। আগামী ২০ থেকে ২৪ সেপ্টেম্বর বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নেবে মূল পর্বে।
ফুটসালের আন্তর্জাতিক র্যাংকিংয়ে বাংলাদেশের কোনো অবস্থান নেই। বিশ্ব র্যাংকিংয়ে ইরানের অবস্থান ৫ নম্বরে। এর পর মালয়েশিয়া ৭৬ ও আমিরাত রয়েছে ৯৭ নম্বর অবস্থানে। ৮ গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি সুযোগ পাবে মূল পর্বে। এর সঙ্গে যোগ হবে বাকি ৭ রানার্স আপ দেশ।