কুমিল্লার দাউদকান্দিতে চুরির অপবাদ দিয়ে রবিউল্লা এক গ্রাম পুলিশকে মারধর এবং মাথার চুল কেটে দিয়েছে বখাটেরা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনের বাসখোলা গ্রামে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতেই পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সাগর হোসেন, রুবেল আহমেদ ও কামাল হোসেন তিনজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম পুলিশ রবিউল্লা জুন মাসের মধ্যে শিশুদের জম্ম নিবন্ধন শেষ করতে বাসখোলা গ্রামের ঘরে ঘরে খবর পৌঁছে দিতে যায়। এক বাড়ি শেষ করে অন্য বাড়ি যাওয়ার পথে ওই গ্রামের সাগর, রুবেল ও কামাল এসে গ্রাম পুলিশ রবিউল্লাক ধরে বলে আজাহারের বাড়িতে মোবাইল চুরি হয়েছে তুই নিয়েছিসবলে দেহ তল্লাশি করে। চুরি হওয়া মোবাইল না পেয়ে তাকে মারধর করে। পরে গ্রাম পুলিশ রবউিল্লার মাথার চুল কেটে দিয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এ ব্যাপারে চুরি হওয়া মোবাইলের মালিক আজাহার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে আমার মোবাইল চুরি হয়েছে। গ্রাম পুলিশ শুক্রবার সকালে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের জম্ম নিবন্ধন করার জন্য বলে। সকালে আসায় পোলাপান তাকে সন্দেহ করেছে। তবে তল্লাশী কওে তার কাছে মোবাইল ফোন পাওয়া যায়নি। এরপর কি হয়েছে আমি বলতে পারব না।
গ্রামপুলিশ মো. রবিউল্লাহ বলেন, জুন মাসের মধ্যে শিশুদের জম্ম নিবন্ধন শেষ করতে বাড়ি বাড়ি গিয়ে খবর দিতে যাই। এক পাশের বাড়ি শেষ করে আরেক পাশের বাড়িতে যাওয়ার পথে সাগর, রুবেল ও কামালসহ ৬/৭ জন বখাটে আমার সামনে পথরোধ করে বলে তুই আজহারের ঘর থেকে মোবাইল চুরি করেছিস। এরপর আমাকে চেক করে মোবাইল না পেয়ে হাত পা বেঁধে আটকে রাখে। পরে আমার মাথার চুল কেটে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়।
দাউদকান্দি মডেল থানা ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রামপুলিশকে হেনস্তা করার ভিডিও শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আমাদের নজরে আসে। তাৎক্ষণিক রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত তিনজককে আটক করা হয়।