দাউদকান্দিতে দশ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট : ২৫ মে ২০২৬, ১২:৫৯ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ জাবেদ হোসেন (৪৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সোমবার (২৫ মে) রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।  আটক জাবেদ হোসেন জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালিকৃষ্ণ নগর গ্রামের মৃত জানু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী বাসে তল্লাশি কালে ঢাকাগামী বাস থেকে কস্টিপে মোড়ানো দুই কেজি করে পাঁচ প্যাকেটে ১০ কেজি গাঁজাসহ জাবেদ হোসেনকে আটক করা হয়। 

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আ. বারি জানান,  আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক আজ সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত