করোনায় আরও দুই জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮১ জনের নমুনা পরীক্ষা করে সাত জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ শনিবার (২৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ জন। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৭ শতাংশ।

এতে আরও বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে। আর দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫২ হাজার ৮০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনের একজন পুরুষ এবং একজন নারী। মৃতদের মধ্যে একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে।