মৌলভীবাজারের বড়লেখায় দুটি মন্দিরে সংঘটিত চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পেশাদার চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন রুহেল আহমদ, আবু তায়েব আহমদ সাজু, নুর হোসেন, জাকির হোসেন, আলাল মিয়া এবং শাহ আলী। পরে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা। অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, গত ১২ জুন রাতে বড়লেখার পাখিয়ালা এলাকার শ্রী শ্রী উদ্ভব ঠাকুরের আখড়া মন্দির এবং ২৬ জুন রাতে দক্ষিণভাগ সার্বজনীন দেবস্থলী মন্দিরে চুরির ঘটনা ঘটে।