ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ৩৮৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রবিবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৬০ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। লতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৮৬৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৭২৯ জন। মারা গেছেন ৪২ জনের।