চট্টগ্রামে জামায়াতের লিডারশিপ ট্রেনিং

নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র ও তরুণদের এগিয়ে আসার আহ্বান

দেশে নেতৃত্ব, সততা ও যোগ্যতার সবচেয়ে বড় সংকট চলছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানউল্লাহ ভূঁইয়া এসব সংকট নিরসনে ছাত্র এবং তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘মানবরচিত কোনো মতবাদই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। একমাত্র ইনসাফ ও ভারসাম্যপূর্ণ আল্লাহর আইন দ্বারাই আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আর এজন্য প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা হবে।’ 

রবিবার (২৯ জুন) সকালে চট্টগ্রামের চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল আয়োজিত লিডারশিপ ট্রেনিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা মো. আমিরুজ্জামান, সাবেক এমপি, শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমীর অধ্যাপক মাওলানা নূর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ।