ব্রাহ্মণবাড়িয়ার বিজনগরের বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর সদস্যরা।
মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দলের অভিযানে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া এলাকার পাকা রাস্তার ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ জন ব্যক্তি ৫টি প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টাকালে ২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের নিকট থেকে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে ২ জন পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার মজলিশপুর এলাকার মো. ফারুক (২৫) ও মো. রুবেল মিয়া (৩০)।
এক প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।