মামা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মামার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৩ জুলাই ) বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিক মিয়া (৫) মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। একই গ্রামের কবির হোসেনের ছেলে তানবির মিয়ার (৫) সঙ্গে খেলাধুলার একপর্যায়ে পুকুরে পড়ে যায়। পরে উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি৷ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।