উন্নয়ন কর্মকাণ্ড ও সাফল্য জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।
তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যে প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন এবং তা বাস্তবায়নে কাজ করছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রথম ছয় মাসের সাফল্য জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম ও সাফল্যের ধারাবাহিকতায় ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারের তিনি গণমাধ্যমকর্মীরা সরকারের কার্যক্রম ও সাফল্যের বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরার আশা প্রকাশ করেন বলেন, এ সরকার ফ্যামেলি কার্ড, কৃষক কার্ডসহ নানা উন্নয়ন করছে। সরকারের এ সাফল্য তৃণমূলে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান।
সেমিনারে আরও বক্তব্য রাখেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসিন, তথ্য কর্মকর্তা মো. আকিকুর রেজা, উপপ্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।
সেমিনারে অংশ নেন সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা।