লিভারপুলের ট্রেনিংয়ে যোগ দিতে চিকিৎসকের পরামর্শে সড়ক পথে যাচ্ছিলেন জোটা

লিভারপুল তারকা দিওগো জোটা এবং তাঁর ছোট ভাই আন্দ্রে একটি অ্যাসিড গ্রিন রঙের ১৮০,০০০ পাউন্ড মূল্যের ল্যাম্বরগিনি হুরকান গাড়িতে করে যাচ্ছিলেন, যা দুর্ঘটনায় পড়ে।

‎জানা গেছে, পর্তুগাল সীমান্ত থেকে মাত্র দশ মাইল দূরে জামোরার কাছে সেরনাদিল্লার একটি রাস্তায় অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় সুপারকারের টায়ার ফেটে যায়।

‎পর্তুগালে প্রকাশিত খবর অনুযায়ী, দিওগোর ফুসফুসের অস্ত্রোপচারের পর তাঁকে বিমানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছিল। তাই দুই ভাই সান্তান্দার থেকে ব্রিটেনে ফেরি ধরার জন্য সড়কপথে যাচ্ছিলেন।

‎দুর্ঘটনাস্থলের ধ্বংসাবশেষ থেকে বোঝা যায় যে ভাইয়েরা একটি ল্যাম্বরগিনি হুরকান ইভো স্পাইডার চালিয়ে যুক্তরাজ্যে যাচ্ছিলেন। এর সর্বোচ্চ গতি ঘন্টাস ২০০ মাইল। এটি মাত্র ৩.১ সেকেন্ড ৬০ মাইল গতি তুলতে।

‎কে গাড়ি চালাচ্ছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট না হলেও, পুলিশ খতিয়ে দেখছে যে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় টায়ার ফেটে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে কিনা।

২২ জুন নিজ শহর পোর্তোতে ছোটবেলার বান্ধবীকে বিয়ে করার দু'সপ্তাহেরও কম সময়ের মধ্যে জোটা ভাইকে নিয়ে সাথে সড়কপথে যুক্তরাজ্যে ফিরছিলেন। লিভারপুলের সোমবার থেকে প্রাক-মৌসুম অনুশীলন শুরু হওয়ার কথা ছিল।

‎চিকিৎসকরা লিভারপুল তারকাকে সম্প্রতি ফুসফুসে অস্ত্রোপচারের পর বিমানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছিলেন বলে তিনি সড়কপথে যাচ্ছিলেন। 

‎সিএনএন পর্তুগালের স্পোর্টস সম্পাদক রুই লৌরা সরাসরি সম্প্রচারে বলেছেন: "তিনি ফেরি করে যুক্তরাজ্যে পৌঁছানোর জন্য উত্তর স্প্যানিশ বন্দর শহর সান্তান্দারের দিকে যাচ্ছিলেন এবং ব্রিটেনে পৌঁছানোর পর গাড়ি চালিয়ে লিভারপুলের যেতে চেয়েছিলেন।"

‎অন্য একজন পর্তুগিজ সাংবাদিক, ভিক্টর পিন্টো দেশের সিএমটিভি চ্যানেলকে বলেছেন: "দিওগো কখনও কখনও সড়কপথে ভ্রমণ করতে পছন্দ করতেন কারণ তার কিছু পালমোনারি অস্বস্তি ছিল।'