সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর জরিপে তরুণদের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতামত উঠে এসেছে। জরিপ অনুযায়ী, তরুণরা মনে করেন, বিএনপি ৩৮.৭৬ শতাংশ ভোট পাবে। দ্বিতীয় অবস্থানে থাকবে জামায়াত, যারা পাবে ২১.৪৫ শতাংশ ভোট।
অন্যান্য ধর্মীয় দলগুলো ৪.৫৯ শতাংশ ভোট পেতে পারে বলে মনে করেন জরিপে অংশগ্রহনকারীরা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫.৮৪ শতাংশ, জাতীয় পার্টি ৩.৭৭ শতাংশ এবং অন্যান্য দল শূন্য দশমিক ৫৭ শতাংশ ভোট পেতে পারে।
জরিপে আরও দেখা গেছে, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ ১৫.০২ শতাংশ ভোট পাবে। সোমবার (৭ জুলাই) সানেম এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে।