প্রত্যর্পণ আইনে ফিরতে হবে শেখ হাসিনাকে: রিজভী

‘যে নারী এত রক্ত পান করে দেশ থেকে পালিয়েছে, অথচ তাদের কথা শুনে মনে হচ্ছে সেই নারীকে গিয়ে নিয়ে আসতে হবে।’

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

শেখ হাসিনার নিজের থেকে দেশে ফেরার বা প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই, তাকে ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের মতোই ছিল। সেই দুঃশাসন ভেঙে দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে ছাত্র-জনতা, যার অনুপ্রেরণাই ছিল ৭ নভেম্বর।

তিনি বলেন, যে নারী এত রক্ত পান করে দেশ থেকে পালিয়েছে, অথচ তাদের কথা শুনে মনে হচ্ছে সেই নারীকে গিয়ে নিয়ে আসতে হবে। এ সময় তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত