সরকারের আইন ও বিচার সংস্কার কমিটি কর্তৃক চট্টগ্রামে স্থায়ী হাইকোর্ট বেঞ্চ (এডমিরালটি ও কোম্পানি জুরিসডিকশন সহ) প্রতিষ্ঠার সুপারিশকে স্বাগত জানিয়েছেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের ৩১৫ জন বিশিষ্ট আইনবিদ। বৃহত্তর জাতীয় স্বার্থে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে এ সংস্কার প্রস্তাবের আলোক চট্টগ্রামে অবিলম্বে হাইকোর্টের পুর্ণাঙ্গ বেঞ্চ প্রতিষ্ঠার জোর দাবি জানান তারা।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আইনজীবীরা বলেন, জনসংখ্যা, ভৌগলিক অবস্থান ও জনসংখ্যানুপাতে বিভাগীয় শহর চট্টগ্রামে পৃথক ও পূর্নাঙ্গ হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। কারণ, ঢাকায় থাকা আইনজীবীরা হাইকোর্টে প্র্যাকটিস করবে অন্যরা তাদের চেয়ে বেশি মেধাবী হলেও হাইকোর্টে রাজধানীতে কেন্দ্রীভূত থাকার কারণে প্র্যাকটিস করতে পারবে না তা কোনভাবে ন্যায়নুগ নয়। বৃহত্তর জাতীয় স্বার্থে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে এ সংস্কার প্রস্তাবের আলোক চট্টগ্রামে অবিলম্বে হাইকোর্টের পুর্ণাঙ্গ বেঞ্চ প্রতিষ্ঠার জোর দাবি জানান বিবৃতিদানকারী আইনজীবীরা।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন, চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিল সদস্য এডভোকেট এস এম বদরুল আনোয়ার (হাইকোর্ট বাস্তবায়ন পরিষদের বর্তমান আহ্বায়ক), অ্যাডভোকেট শামসুদ্দিন আহমদ মির্জা, মাহাবুব উদ্দিন আহমেদ, খোরশেদ আলম চৌধুরী, রেজাউল করিম চৌধুরী (রেজা), দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুল কুদ্দুস, সাবেক সিনিয়র সহ সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, বর্তমান সভাপতি আবদুস সাত্তার, সেক্রেটারী হাসান আলী চৌধুরী, সাবেক সেক্রেটারী আবদুর রাজ্জাক, সাবেক এজিএস কাশেম কামাল, বর্তমান এজিএস ফজলুল বারী, আনোয়ারুল ইসলাম চৌধুরী, মো. কফিল উদ্দিন চৌধুরী, মো. রফিকুল কাদের, মো. সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী, মো. দেলোয়ার হোসেন চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ শিবু, ফয়েজ উল্লাহ, চন্দন দাশ, রতন কুমার রায়, সৈয়দ মোক্তার আহমদ, মো. এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু মো. হাশেম, মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাইফুদ্দিন মাহমুদ, সুভাষ চন্দ্র লালা, এম.এ. সোবহান, মো. খোরশেদ আলম চৌধুরী, মো. হুমায়ুন আকতার, আখতার কবির চৌধুরী, মো. নজমুল আহসান খাঁন (আলমগীর), মনতোষ বড়ুয়া, হুমায়ুন কবির রাসেল, মো. মুজিবুর রহমান চৌধুরী ফারুক, জিয়াউদ্দিন আহাম্মদ, মো. ফয়েজ উল্লাহ, মাহবুবুল আলম, অশোক কুমার দাশ, মো. কামাল উদ্দিন, মো. আবদুর রশীদ, এস. এম জাহেদ বীরু, মো.আবু হানিফ, মো. আইয়ুব খান, এ.এইচ.এম. জিয়াউদ্দিন, মানবাধিকার নেতা জিয়া হাবীব আহ্সান, এএইচএম জসীম উদ্দিন, এ.এস.এম. বজলুর রশিদ (মিন্টু), সৈয়দ মো. হারুন, বদরুল হুদা মামুন, নুরুল আমীন, ছরোয়ার কামাল, শফিক উল্লাহ্, সৈয়দ আবুল কাশেম, নুরুল ইসলাম, শংকর প্রসাদ দে, মানস দাস, মাহফুজুল আলম, কাজী মাফজুর রহমান, রবিউল রিয়াজ, কাজী আশরাফুল হক আনসারী, মাফফুজুল আলম, কাইসার হামিদ, ওমর ফারুক, মো. হাসান আলী, মো. বদরুল হাসান, প্রমুখ সহ সর্বমোট ৩১৫ জন বিশিষ্ট আইনবিদ।