ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর বেড়ের মাঠ গ্রামে পানিতে ডুবে ফাতেমা খাতুন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ওই উপজেলায় এ ঘটনা ঘটে। মৃত্যু ফাতেমা ওই গ্রামের মাসুদ রানার মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে ফাতেমা বাড়ির পাশের কপোতাক্ষ নদীর পাড়ে খেলা করছিল। খেলার সময় হঠাৎ পানিতে ডুবে যায়।
পরে তার দাদি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে দ্রুত মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, শিশুটি হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।