এজবাস্টনে বিশাল জয়ে ভারতীয় দল এখন আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছে। সিরিজে আছে ১-১ সমতা। আগামীকাল বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে যাচ্ছে টেন্ডুলকার-এন্ডারসন সিরিজের তৃতীয় টেস্ট। আজ বুধবার এই ম্যাচের একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। দীর্ঘদিন পর টেস্ট একাদশে এসেছেন পেস তারকা জোফরা আর্চার।
ইংল্যান্ডের একাদশে এই একটিই পরিবর্তন। আর্চারকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আরেক পেসার জস টং। চার বছর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে এই ভারতের বিপক্ষেই আহামেদাবাদে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ৩০ বছর বয়সী আর্চার। এরপর থেকেই চোটের বিরুদ্ধে তার নিরন্তর লড়াই চলছিল। সম্প্রতি তিনি টুকটাক সাদা বলের ম্যাচ খেলেছেন।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, শোয়েব বশির।