সিডিএস জেনারেল চৌহান

পাকিস্তান-চীন-বাংলাদেশের সম্ভাব্য ‘মেলবন্ধন’ ভারতের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি

চীন, পাকিস্তান ও বাংলাদেশ—এই তিন দেশের সম্ভাব্য ‘মেলবন্ধন’ ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান (সিডিএস) জেনারেল অনিল চৌহান।

মঙ্গলবার একটি থিঙ্ক-ট্যাঙ্কের আয়োজিত অনুষ্ঠাতে বক্তৃতার সময় এসব কথা বলেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রসঙ্গ টেনে জেনারেল চৌহান বলেন, এই প্রথমবারের মতো দুইটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়েছে।

তিনি চীন-পাকিস্তান সহযোগিতার বিষয়ে বলেন, গত পাঁচ বছরে পাকিস্তান তাদের ৭০-৮০ শতাংশ অস্ত্র ও সামরিক সরঞ্জাম চীন থেকে নিয়েছে। চীনের সামরিক কোম্পানিগুলোর পাকিস্তানে আর্থিক ও বাণিজ্যিক দায়বদ্ধতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এই সহযোগিতার পরিপ্রেক্ষিতে ভারতের নিরাপত্তা স্বার্থে যে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা নিয়ে সতর্ক করেন চৌহান।

সূত্র-পিটিআই