সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি লিমিটেডের (এসএলএনজি) নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুল আলম।
২০১৮ সাল থেকে সাইদুল আলম সামিট এলএনজি টার্মিনাল প্রকল্পের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রকল্প পরিচালক হিসেবে তিনি কক্সবাজারের মহেশখালীতে অফশোরে অবস্থিত টার্মিনালটির উন্নয়ন ও কমিশনিং কার্যক্রমের নেতৃত্ব দেন, যেখানে তিনি জিওশান এন্ট্রোপোজ, ম্যাকগ্রেগর এএস এবং পিএসএ মেরিনের মতো সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে কর্মরত ছিলেন। সামিট এলএনজি টার্মিনালটি ছয় কিলোমিটার দীর্ঘ সাবসি পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত। নতুন এই পদে দায়িত্ব গ্রহণের আগে সাইদুল আলম টার্মিনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি সামিট এলএনজির টার্মিনালের সর্বোচ্চ নির্ভরতার সঙ্গে চালু থাকার সামর্থ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিজ্ঞপ্তি