মুন্সীগঞ্জে বিদেশি মদসহ তরুণ গ্রেপ্তার

মুন্সীগঞ্জ শহরে অভিযান চালিয়ে দুই বোতল বিদেশি মদসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মো. হিমেল বেপারী (২২)।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ভিটি শিলমন্দি এলাকার ডায়াবেটিস হাসপাতাল সড়ক থেকে সমুদয় মদসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হিমেল শহরের চর শিলমন্দি এলাকার জয়নাল আবেদীন বেপারীর ছেলে।

অতিরিক্ত পুলিশ কাজী হুমায়ুন রশীদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নতুন ডায়াবেসি হাসপাতাল সড়কে অভিযান চালায়। এ সময় হিমেল বেপারীর শরীর তল্লাসি করে বিদেশি মদ পাওয়া যায়। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।