আগামীকাল শনিবার মুন্সীগঞ্জ শহর ও শহরতলীর ২৫ এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৈদ্যুতিক লাইনের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন।
তিনি জানান, শহরের ইদ্রাকপুর, হাটলগঞ্জ, নয়াপাড়া, বাগমামুদালীপাড়া, সুপার মার্কেট, মালপাড়া, জমিদারপাড়া, মুন্সীগঞ্জ বাজার, কাচারী, খালইষ্ট, উত্তর ইসলামপুর, দক্ষিণ ইসলামপুর, মোল্লারচর, থানারপুল এলাকার ফায়ার সার্ভিস, পুলিশ লাইনস ও সদর উপজেলা পরিষদ এরিয়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না। এছাড়া শহরতলীর মুক্তারপুর ফেরিঘাট, নয়াগাঁও, মিরেশ্বর, বাগবাড়ি, গোসাইবাগ, চরহোগলা, মালদ্বীপ, গুচ্ছগ্রাম ও চরকিশোরগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুতের ওই কর্মকর্তা বলেন, কাজের স্বার্থে অথবা জরুরী প্রয়োজনে সময়সূচীর কিছুটা পরিবর্তন হতে পারে। তাছাড়া কারিগরি প্রয়োজনে যে কোন সময় বিদ্যুৎ চালু হতে পারে। এ বিষয় গুলো বিবেচনা করে সার্বক্ষণিক বিদ্যুৎ লাইন থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।