কিশোরগঞ্জে নৌকাডুবি দুই বোনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৯ বছর বয়সী শিশু ফারিয়া রহমান নীহার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৯ ঘণ্টা পর গতকাল শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।

এর আগে, গত শুক্রবার বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকি বেড়িবাঁধ এলাকায় নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে গেলে আকস্মিকভাবে নৌকাটি ডুবে যায়। ওইদিন ঘটনাস্থলেই বড় বোন কাশ্মীরা রহমান নীলার (১৭) মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।