সোয়ানটেককে দিয়েও ফিরিয়ে নেয়া হলো উইম্বলডনের থালা!

পোল্যান্ডের টেনিস সেনসেশন ইগা সোয়ানটেক উইম্বলডন জিতে মাঠে রীতিমতো ঝড় তুলেছিলেন। শনিবার নারী এককের ফাইনালে মাত্র ৫৭ মিনিটে ৬-০, ৬-০ ব্যবধানে আমেরিকান তারকা আমান্ডা আনিসিমোভাকে হারিয়ে দেন তিনি—যা ওপেন যুগের ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনালগুলোর একটি।

কিন্তু জয়ের আনন্দের মাঝেই এক ‘তিক্ত বাস্তবতা’র মুখোমুখি হতে হয়েছে সোয়ানটেককে। উইম্বলডনের নারী এককের ট্রফি ঐতিহ্যবাহী ভেনাস রোজওয়াটার ডিশ হাতে পাওয়ার পর পরই সেটা তাকে ফেরত দিতে হয়। 

বিবিসির সম্প্রচারে উপস্থাপক ক্লেয়ার বাল্ডিং ও সাবেক চ্যাম্পিয়ন ট্রেসি অস্টিন সোয়ানটেকের ট্রফি হাতে ব্যালকনিতে ওঠার দৃশ্য নিয়ে কথা বলছিলেন। তখন ২০১৩ সালের উইম্বলডন জয়ী ফরাসি তারকা মারিয়ন বার্তোলি হঠাৎ করেই জানিয়ে দেন, কিন্তু 'ওটা ও রাখতে পারবে না।'

বার্তোলি বলেন, “তুমি শুধু একটি কপি পাবে। মূল ট্রফিটি ফিরে যাবে ট্রফি গ্যালারিতে। বিজয়ী বল-এ তুমি আবার সেটা হাতে পাবে, তারপর সেটা আবার গ্যালারিতে রাখা হবে। তুমি সেটা বাসায় নিয়ে যেতে পারবে না।”

ইগা সোয়ানটেকের কাছ থেকে নিয়ে নেয়া হয় সত্যিকার ট্রফি। ছবি: বিবিসি

মজার ব্যাপার হলো, সোয়ানটেক যখন ভেতরে গিয়ে দলীয় ফটোসেশনে ব্যস্ত, তখন অল ইংল্যান্ড ক্লাবের সিইও স্যালি বোল্টন নিজ হাতে ট্রফিটি ফিরিয়ে নিয়ে যান। 
ট্রফির কপিটি দেখতে যেমনই হোক, সেখানে আগের সব চ্যাম্পিয়নদের নাম খোদাই করা থাকে বলে জানিয়েছেন বার্তোলি। যদিও সেটা আসল ট্রফির চাইতে ছোট, তবে তাতে বিজয়ের মাহাত্ম্য কমে না।

এই একই বাস্তবতা জুন মাসে ফ্রেঞ্চ ওপেন জেতা কোকো গফকেও মানতে হয়েছিল। তিনি এক টিকটক ভিডিওতে মজা করে বলেন, তার কপির সাইজটা ‘অপেক্ষাকৃত ছোট’।
উইম্বলডনে এবার না খেলা অ্যান্ডি মারে ইনস্টাগ্রামে মজার ছলে লেখেন, “গ্র্যান্ড স্লামগুলো কি একটু ভালো সাইজের কপি দিতে পারে না? এগুলো একেবারে ছোট।” সঙ্গে অবশ্য একটা হাসির ইমোজিও জুড়ে দেন তিনি।সোয়ানটেকের জেতা উইম্বলডন ট্রফি নিয়ে নেয়া হলো!

পোল্যান্ডের টেনিস সেনসেশন ইগা সোয়ানটেক উইম্বলডন জিতে মাঠে রীতিমতো ঝড় তুলেছিলেন। শনিবার নারী এককের ফাইনালে মাত্র ৫৭ মিনিটে ৬-০, ৬-০ ব্যবধানে আমেরিকান তারকা আমান্ডা আনিসিমোভাকে হারিয়ে দেন তিনি—যা ওপেন যুগের ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনালগুলোর একটি।

কিন্তু জয়ের আনন্দের মাঝেই এক ‘তিক্ত বাস্তবতা’র মুখোমুখি হতে হয়েছে সোয়ানটেককে। উইম্বলডনের নারী এককের ট্রফি ঐতিহ্যবাহী ভেনাস রোজওয়াটার ডিশ হাতে পাওয়ার পর পরই সেটা তাকে ফেরত দিতে হয়। 

বিবিসির সম্প্রচারে উপস্থাপক ক্লেয়ার বাল্ডিং ও সাবেক চ্যাম্পিয়ন ট্রেসি অস্টিন সোয়ানটেকের ট্রফি হাতে ব্যালকনিতে ওঠার দৃশ্য নিয়ে কথা বলছিলেন। তখন ২০১৩ সালের উইম্বলডন জয়ী ফরাসি তারকা মারিয়ন বার্তোলি হঠাৎ করেই জানিয়ে দেন, কিন্তু 'ওটা ও রাখতে পারবে না।'

বার্তোলি বলেন, “তুমি শুধু একটি কপি পাবে। মূল ট্রফিটি ফিরে যাবে ট্রফি গ্যালারিতে। বিজয়ী বল-এ তুমি আবার সেটা হাতে পাবে, তারপর সেটা আবার গ্যালারিতে রাখা হবে। তুমি সেটা বাসায় নিয়ে যেতে পারবে না।”

মজার ব্যাপার হলো, সোয়ানটেক যখন ভেতরে গিয়ে দলীয় ফটোসেশনে ব্যস্ত, তখন অল ইংল্যান্ড ক্লাবের সিইও স্যালি বোল্টন নিজ হাতে ট্রফিটি ফিরিয়ে নিয়ে যান। 
ট্রফির কপিটি দেখতে যেমনই হোক, সেখানে আগের সব চ্যাম্পিয়নদের নাম খোদাই করা থাকে বলে জানিয়েছেন বার্তোলি। যদিও সেটা আসল ট্রফির চাইতে ছোট, তবে তাতে বিজয়ের মাহাত্ম্য কমে না।

এই একই বাস্তবতা জুন মাসে ফ্রেঞ্চ ওপেন জেতা কোকো গফকেও মানতে হয়েছিল। তিনি এক টিকটক ভিডিওতে মজা করে বলেন, তার কপির সাইজটা ‘অপেক্ষাকৃত ছোট’।
উইম্বলডনে এবার না খেলা অ্যান্ডি মারে ইনস্টাগ্রামে মজার ছলে লেখেন, “গ্র্যান্ড স্লামগুলো কি একটু ভালো সাইজের কপি দিতে পারে না? এগুলো একেবারে ছোট।” সঙ্গে অবশ্য একটা হাসির ইমোজিও জুড়ে দেন তিনি।