২৩ বছর পর মুন্সীগঞ্জে আবুল কাশেম হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও জরিমানার টাকা অনাদায়ে আরও ৪ মাসের কারাদ-ের আদেশ দেয় আদালত। মামলার পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এ রায় দেন। দন্ডিত আসামিরা হচ্ছে মো. নাছির উল্লাহ ওরফে নাছির, মোশারফ হোসেন, মো. রিপন, আবদুর রাজ্জাক, আক্কাস আলী, রিপন মিয়া, শাহ আলম, মো. শফিক, শফিকুল হক ওরফে শফিক ও মো. হবি।
২০০২ সালের ৭ জুন রাতে জেলার গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল হাশেমের রক্তাক্ত লাশ চর বাউশিয়া গ্রামের ধানক্ষেতে পাওয়ায় যায়। এ ঘটনার পরদিন নিহতের ছেলে রিপন হত্যা মামলা দায়ের করেন।