তারেক রহমানকে নিয়ে কটূক্তি না করার হুঁশিয়ারি নারায়ণগঞ্জ যুবদলের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান ও সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে নতুন কোর্ট এলাকা থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, এক-দুটি সংগঠন আছে যারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তারা মুখে লাগাম দেন বলছি। যারা বক্তব্য দেন তাদের বাড়িঘর চিনি। বক্তব্য শালীনভাবে দিবেন না হলে জিভ টেনে ছিঁড়ে ফেলব।

এর আগে জেলার উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন।