গোপালগঞ্জে অন্যায়কারীদের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছেন তারা গ্রেপ্তার হবে, এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গোপালগঞ্জে যে এমন ঘটনা ঘটবে সে বিষয়ে কি গোয়েন্দাদের কাছে কী তথ্য ছিল জানতে চাইলে তিনি বলেন, গোপালগঞ্জে হামলার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল, তবে হামলা যে এত বড় হবে, সেই তথ্য তাদের জানা ছিল না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অন্যায় করবে, তাদের গ্রেপ্তার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত হন।
জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনাও কটুক্তি করতে পারেনি