কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিষয়ে এক প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়ি দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের প্রবাসী দেলোয়ারের স্ত্রী রাবিয়া সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকেন। কষ্টার্জিত টাকায় একই গ্রামের মিন্টু গংদের নিকট থেকে ২ শতক ৭৫ পয়েন্ট জমি প্রায় ১৭ বছর হয় ক্রয় করেন। তারা জমি বুঝিয়ে না দিয়ে বিভিন্ন ভাবে আমাদের হয়রানির করছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ সময় বর্তমান মেম্বার শাহজাহান ও সাবেক মেম্বার মতিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।