আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইমন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জুঁইদ-ী ইউনিয়নের দক্ষিণ খুরুস্কুল গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ ইমন ওই এলাকার মোহাম্মদ ইদ্রিচের ছেলে।

জানা গেছে, দুপুরে বিদ্যুৎ না থাকাবস্থায় ইমন ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। বিদ্যুৎ সরবরাহ চালু হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।