ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হলেন মিজানুর রহমান

৩৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যাংকার মিজানুর রহমান সম্প্রতি শরিয়াহভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে  দেন। এর আগে তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। মিজানুর রহমান ইসলামী ব্যাংকের বিভিন্ন উইং ও জোনের প্রধান এবং ফেনী, চট্টগ্রাম ও ঢাকার আটটি শাখার শাখাপ্রধান হিসেবে প্রায় ২১ বছর দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আইবিবিপিএলসিতে এজেন্ট ব্যাংকিং, ক্ষুদ্রঋণ, ডিজিটাল পণ্য ও পরিষেবা এবং ইলেকট্রনিক ব্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মিজানুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন। মিজানুর রহমান ব্যাংকের বিভিন্ন বিষয়ের ওপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে বিশে^র বিভিন্ন দেশ যথা ইউএসএ, ইউকে, ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, ভারত, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণ করেন। বিজ্ঞপ্তি