বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে রিফাত শেখ (১৩) নামে এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলা ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রিফাত শেখ ওই গ্রামের খায়রুল শেখের ছেলে। সে স্থানীয় চর দৌলতপুর সরস্বতী একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে রিফাত  শেখ নামে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।