কাস্পিয়ান সাগরে যৌথ মহড়া চালাবে ইরান-রাশিয়া

ইরান ও রাশিয়ার নৌবাহিনী আগামী সপ্তাহে কাস্পিয়ান সাগরে যৌথ মহড়া আয়োজন করতে যাচ্ছে। ‘কাসারেক্স ২০২৫’ সাংকেতিক নামে এই যৌথ সামুদ্রিক উদ্ধার ও ত্রাণ মহড়া শুরু হবে সোমবার যা চলবে তিন দিনব্যাপী।

এই মহড়ার আয়োজক থাকবে ইরানি নৌবাহিনীর উত্তরাঞ্চলীয় বহর। মহড়ার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘একসাথে নিরাপদ ও সুরক্ষিত রাখি কাস্পিয়ান সাগর’।

এই আসন্ন মহড়ায় অংশ নেবে ইরানি নৌবাহিনী, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইন প্রয়োগকারী বাহিনী এবং রাশিয়ার নৌবাহিনীর সদস্যরা। এছাড়াও, কাস্পিয়ান সাগর তীরবর্তী বেশ কয়েকটি দেশের পর্যবেক্ষকরাও এতে অংশ নেবেন।

উদ্ধার ও ত্রাণ মহড়ার মূল উদ্দেশ্য হলো কাস্পিয়ান অঞ্চলের দেশগুলোর নৌবাহিনীগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করা।