ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের বিআরটিএ অনুমোদিত ইলেকট্রিক বাইক সিরিজ তাকিওনে দিচ্ছে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। বর্তমানে বাজারে তাকিওন সিরিজের তাকিওন ১.০০ (৩৮ এএইচ), তাকিওন ১.০০ (২৬ এএইচ) এবং তাকিওন লিও (২৩ এএইচ) এই তিন মডেলের ই-বাইক পাওয়া যাচ্ছে। দেশ জুড়ে সব ওয়ালটন প্লাজা অথবা অফিশিয়াল ডিলার আউটলেট থেকে কিনলে গ্রাহকরা পাচ্ছেন তাকিওন ১.০০ (৩৮ এএইচ) এবং তাকিওন ১.০০ (২৬ এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত এবং তাকিওন লিও (২৩ এএইচ) মডেলের ক্ষেত্রে সর্বনিম্ন ২,০০০ থেকে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
এই ক্যাশব্যাক অফারটি নগদের পাশাপাশি কিস্তিতে ক্রয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। বিজ্ঞপ্তি