কালীগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

গাজীপুরের কালীগঞ্জে গরুচোর সন্দেহে চারজনকে পিটুনি দিয়েছেন এলাকাবাসী। এতে শান্ত (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ভোরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার গোয়ালে হানা দেয় চোরচক্র। ঘটনা টের পেয়ে পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চোরদের ধাওয়া করে চারজনকে ধরে ফেলে গ্রামবাসী। এরপর ক্ষুব্ধ জনতা তাদের পিটুনি দিলে শান্ত নামে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন রিফাত (১৯), রুবেল (২৮) এবং আবদুল্লাহ (২৭) নামের তিনজন।

সকাল সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ থানা-পুলিশ গিয়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।