আগামী মাসে প্রচারে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। পরিচালনা করেছেন শামীম জামান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আখম হাসান, জয়রাজ, তারেক স্বপন, সমাপ্তি মাসুক, রেজমিন সেতুসহ আরও অনেকে।
এরই মধ্যে নাটকটির তৃতীয় লটের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙ্গা টিভিতে সপ্তাহে টানা পাঁচ দিন রাত সাড়ে ৮টায় নাটকটি প্রচার হবে। ‘শাদী মোবারক’ মূলত পারিবারিক গল্পের নাটক, এমনটাই জানালেন নির্মাতা শামীম জামান। নাটকটি নিয়ে তিনি বলেন, আমি সবসময়ই জীবন ঘনিষ্ঠ নাটক নির্মাণ করি। শাদী মোবারক নাটকটিও ঠিক তাই। আর মোশাররফ করিমকে নিয়ে হাটখোলা বা তিন তালা তিন চাবি নাটক নির্মাণের সুযোগ হয়ে ওঠেনি।
এরপর যতগুলো ধারাবাহিক নাটকই নির্মাণ করেছি তার প্রতিটিতেই মোশাররফ করিম ছিল। এর অবশ্য কারণও আছে।
কারণ মোশাররফ করিম নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা, ভীষণ পরিশ্রমী একজন অভিনেতা। যে নাটকে মোশাররফ থাকে সে নাটকের প্রতিও দর্শকের একটা আলাদা আগ্রহও থাকে।
তারাও আছেন এই ধারাবাহিকে। তো নির্মাতা হিসেবে গল্পে যে চরিত্রের জন্য যাকে প্রয়োজন তাকে নিয়েই আমি নাটক নির্মাণ করেছি। সবমিলিয়ে খুব ভালো হয়েছে নাটকটি।
আশা করছি নাটকটি প্রচারে এলে শুরুতেই দর্শকের ভালোলাগার একটি নাটক হয়ে উঠবে।