ম্যানচেস্টার টেস্টে ভারতের প্রথম ইনিংসে করা ৩৫৮ রানের জবাবে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৫৪৪ রান। আজ চতুর্থ দিনে রানের সংখ্যা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। অন্যদিকে ভারত গত ১০ বছরে এই প্রথমবার বিদেশের মাটিতে প্রতিপক্ষকে পাঁচশ রান উপহার দিল।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন জো রুট। এছাড়া ফিফটি করেছেন অধিনায়ক বেন স্টোকস এবং ওলি পোপ। ইংলিশ ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে পড়েছিলেন ভারতের বোলাররা। সর্বশেষ ২০১৫ সালের অস্ট্রেলিয়া সফরে ভারত এক ইনিংসে ৫০০ বা তার বেশি রান খরচ করেছিল। সেই সিরিজের সিডনি টেস্টে অস্ট্রেলিয়া তুলেছিল ৫৭২ রান। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছিল।
চলতি ম্যানচেস্টার টেস্টে ২২৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড। দিনশেষে বেন স্টোকস অপরাজিত আছেন ১৩৪ বলে ৭৭ রানে। লিয়াম ডসন ২১ রানে অপরাজিত। এর আগে দুই ওপেনার বেন ডাকেট ৯৪ এবং ৮৪ রানে আউট হয়েছেন। ইংল্যান্ড এগিয়ে আছে ১৮৬ রানে। ভারতের মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা দুজনেরই খরচ হয়েছে শতাধিক রান। জাসপ্রিত বুরমাও ৯৫ রান দিয়ে 'সেঞ্চুরির' দ্বারপ্রান্তে।